1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ: পুলিশের অভিযানে মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা। মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টন কল্যান ফ্রন্ট অভিনন্দন। নিপুণ রায় চৌধুরী ও ব্যারিস্টার সাকিলা ফারজানা নির্বাচিত হওয়ায় লৌহজংয়ে ধ’র্ষকের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ তেল নিতে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড় মধুখালীতে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় পুলিশ: ওসি সুকদেব রায়

Join 4 other subscribers

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View
মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হবে। বর্তমান সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা নতুন প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
ফাইনাল খেলায় বালিকা বিভাগে আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে টাইব্রেকারে হারিয়ে ধর্মঘর ইউনিয়নের সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে বালক বিভাগে আদাঐর ইউনিয়নের মৌজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৭-০ গোলের ব্যবধানে পরাজিত করে ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading