1. salmankoeas@gmail.com : admin :
ঐতিহ্যবাহী কাজীপুর সোনামুখী পশুর হাটে উপচে পড়া ভিড়, জমজমাট বেচাকেনা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ট্রাক-সিএনজি সংঘ’র্ষে নিহ’ত ২, আহ’ত ২ ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হুইপ জিকে গউছের নিরলস প্রচেষ্ট হবিগঞ্জ লাখাই নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হচ্ছে ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ॥ টেন্ডার আহবান। ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান ও লাইসেন্স যাচাইয়ে মৌলভীবাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৪২ হাজার টাকা মাধবপুরে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, দলীয় ব্যবস্থার ইঙ্গিত সকালে ব্রাশ করার আগেই পানি পান করা কি স্বাস্থ্যকর মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার টেবিলের নিচে টাকা গুনে মানিব্যাগে রাখার ভিডিও ভাইরাল, থানা থেকে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার সরকারি চাকরিজীবীরা চরম উৎকণ্ঠায় নতুন বেতন কাঠামো নিয়ে

Join 4 other subscribers

ঐতিহ্যবাহী কাজীপুর সোনামুখী পশুর হাটে উপচে পড়া ভিড়, জমজমাট বেচাকেনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৫ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

<

ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী পশুর হাটে আজ অনুষ্ঠিত হয়েছে ঈদের আগের শেষ গরুর হাট। সকাল থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হাট কমিটির দাবি, কাজীপুরে এতো বড় পশুর হাট এর আগে কখনও দেখা যায়নি।

হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে আনা গরু ও ছাগল উঠানো হয়। বিশেষ করে বড় গরুর পাশাপাশি মাঝারি আকারের গরুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ক্রেতাদের আগ্রহও ছিল মাঝারি গরুর প্রতি, ফলে এসব গরুর বিক্রি হয়েছে তুলনামূলক বেশি।
হাট ঘুরে দেখা যায়, কোরবানির জন্য গাই গরুর চাহিদাও ছিল উল্লেখযোগ্য। এছাড়া ছাগলের বাজারও ছিল বেশ জমজমাট। অনেক ক্ষেত্রে গরুর তুলনায় ছাগলের দাম বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

<

হাটে ওঠা সবচেয়ে বড় গরুটির দাম ধরা হয় ৩ লাখ ১০ হাজার টাকা। এ নিয়ে দর্শনার্থীদের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা যায়।
হাট কমিটির সদস্যরা জানান, এবারের পশুর হাটে বেচাকেনা সন্তোষজনক হয়েছে এবং পরিবেশ ছিল শান্তিপূর্ণ। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সদস্যরাও মাঠে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বেচাকেনা শেষে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয় কাজীপুর সোনামুখীর ঐতিহ্যবাহী এই শেষ পশুর হাট।

<

আরওপড়ুন……. নিজে আড়ালে থেকে অসহায়দের জীবনে আলো জ্বালাতে নিরলস রাফিক


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading