1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার টেবিলের নিচে টাকা গুনে মানিব্যাগে রাখার ভিডিও ভাইরাল, থানা থেকে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার সরকারি চাকরিজীবীরা চরম উৎকণ্ঠায় নতুন বেতন কাঠামো নিয়ে লাখাইয়ে মামলা আতংকে গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে ডা’কাতি মাম’লার আসা’মিদের প্রকাশ্য হু’মকির অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাধবপুরে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে অপদস্থ, মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু ঠেকাতে মাঠে নামলেন নগর প্রশাসক মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Join 4 other subscribers

মাধবপুরে কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কাটিঙ্গা বিল সংলগ্ন নয়াহাটি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

<

কাটিঙ্গা বিল উদ্ধার ও রক্ষা কমিটি, মাধবপুর, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, পরিবেশপ্রেমী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

<

কাটিঙ্গা বিল দখলমুক্ত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম আবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফিরুজ মিয়ার সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল মিয়া, আবু জাহের মিয়া, তৌহিদ মিয়া, তাউস মিয়া, অহিদ মিয়া, রায়ধন সরকার, সুধীন সরকার, ছাত্রদল নেতা আব্দুল কাদির, ছাত্রদল নেতা খন্দকার সুহান, ইয়ামিন, তাঁতী দলের আহ্বায়ক জাহাঙ্গীর, ছাত্রদল নেতা মুবারকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের অবৈধ দখল ও ভরাটের কারণে কাটিঙ্গা বিলের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এতে বিলের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিলটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সভা থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— প্রশাসনের উদ্যোগে দ্রুত অবৈধ দখলমুক্ত করে কাটিঙ্গা বিলের সীমানা নির্ধারণ ও পুনঃখনন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিলটিকে মাছের অভয়ারণ্য ঘোষণা করে শীত মৌসুমে বাইক্যা বিলের আদলে সংরক্ষণ ও উন্নয়ন; এবং বন বিভাগের উদ্যোগে দেশীয় ও অতিথি পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে কাটিঙ্গা বিলকে অভয়ারণ্য বা বিশেষ সংরক্ষিত এলাকা ঘোষণা।

<

বক্তারা বলেন, কাটিঙ্গা বিল শুধু একটি জলাশয় নয়, এটি এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিলটি রক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

আরওপড়ুন……… বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading