1. salmankoeas@gmail.com : admin :
আদাঐর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

আদাঐর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২০১ Time View

মাধবপুর  সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, ভিডিও চিত্র প্রদর্শনী ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে মৌজপুর বাজারে স্থানীয় সরকার বিভাগ, উপজেলা প্রশাসন এবং আদাঐর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা ও সুবিধাসমূহ সাধারণ মানুষের কাছে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

কর্মসূচির শুরুতে মৌজপুর বাজার থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া এবং এর সুফল নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খুরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমেদ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর খুরশেদ আলম বলেন, “গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য একটি সহজলভ্য, কার্যকর ও জনবান্ধব বিচার ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছেন।”

ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে উপস্থিত জনসাধারণের সামনে গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়া, কার্যক্রম এবং সুবিধাসমূহ তুলে ধরা হয়। সভায় জানানো হয়, গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া গ্রাম আদালত অনধিক তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ প্রদান করে থাকে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে গ্রাম আদালত বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার হিসেবে মগ প্রদান করা হয়।

আরওপড়ুন…. ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!