1. salmankoeas@gmail.com : admin :
বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৪৪ Time View

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

বগুড়ায় মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মানে ইমামদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের আগ্রাসন প্রতিরোধে শহর থেকে গ্রামীণ পর্যায়ে গণসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার সকালে বগুড়ার কেন্দ্রীয় বড় মসজিদে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। এতে সভাপতিত্ব করেন জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদের। সভা শেষে দেশ ও জাতির কল্যানে কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাদশা এমপি বলেন, যুব-তরুণ সমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষায় অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। গণসচেতনতা বাড়াতে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি সরকার ক্ষমতা গঠনের পর প্রথম ১০০ দিনের কর্মসূচিতে দেশের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে। কার্ডের মাধ্যমে আলেম সমাজকে সম্মানি ভাতার আওতায় আনা হয়েছে। সকল আলেম সমাজ, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি পেনশন ভাতার আওতায় আনা হবে।

ইমাম মুয়াজিন সমিতির কার্যকরী সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাফেজ শাহীন রেজা, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, পীরজাদা আমজাদ হোসেন রাশেদী, মাওলানা শেখ ফরিদ উদ্দীন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আজাহার আলী, মাওলানা জাহাঙ্গীর আলম, আব্দুল আলিম আমিনী, মাওলানা শাহাদৎ হোসেন, মাওলানা শাহ জালাল, মাওলানা ফজলুল হক, মাওলানা জিয়াউল প্রমুখ।

আরওপড়ুন……. বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!