1. salmankoeas@gmail.com : admin :
নোয়াপাড়া চা বাগানের কর্মবিরতি প্রত্যাহার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
সোনামুখী ইউনিয়ন পরিষদে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কাজিপুরে সোনামুখীতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত, মশক নিধনে প্রশাসনের অভিযান ডোমারে প্রাইভেট পড়ে ফেরার পথে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত ​ ভুয়া পদবি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে কথিত ক্যানসার গবেষককে ৫০ হাজার টাকা জরিমানা অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নোয়াপাড়া চা বাগানের কর্মবিরতি প্রত্যাহার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৬৪ Time View
নোয়াপাড়া চা বাগানের কর্মবিরতি প্রত্যাহার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে কাজে যোগ দেবেন বাগানের প্রায় ৮৬০ জন শ্রমিক। একই দিন শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি কমেট নায়েক, সাধারণ সম্পাদক মনিলাল বৌড়ি, ইউপি সদস্য দুলাল ঘোষ, বাবুল চন্দ্র র‌্যালি, সোমা র‌্যালিসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, ২০২২ সাল থেকে বেতন ও তলব নিয়ে নানা ধরনের টালবাহানা চলছে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা হচ্ছে না। পাশাপাশি চিকিৎসাসেবা ও চিকিৎসা খরচ থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন। ৮ থেকে ১০ বছর ধরে শ্রমিকদের বসতঘর মেরামত করা হয়নি বলেও অভিযোগ করা হয়। এছাড়া বাগানের স্টাফদের পদোন্নতিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। শ্রমিক নেতাদের দাবি, গত দুই সপ্তাহ ধরে মজুরি পরিশোধ না করায় শ্রমিকরা কর্মবিরতিতে যেতে বাধ্য হন।

সভায় ইউপি সদস্য সোমা র‌্যালি বলেন, মজুরি পরিশোধ করা হলেই শ্রমিকরা কাজে যোগ দেবেন। এ সময় শ্রমিক নেতারা বাগানের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান। পরে সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল সোমবার থেকে শ্রমিকদের কাজে যোগদান এবং একই দিনে সাপ্তাহিক মজুরি পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরওপড়ুন…..লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!