1. salmankoeas@gmail.com : admin :
গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
“লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে” গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হামের প্রকোপে মাধবপুর হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা মৌলভীবাজারে বিএনপির সন্ত্রাসবিরোধী কর্মসূচি, নেতৃত্বে মন্ত্রী আরিফুল হক শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় নাম থাকার পরও মেলেনি নিয়োগ পত্রঃনীলফামারীতে বঞ্চিতদের মানববন্ধন

গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৩৩ Time View
গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবারের পরীক্ষার ফলাফলে দারুণ সাফল্য অর্জন করেছে। উপজেলার গ্রামাঞ্চলের এ শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও প্রশংসা দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মোট ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২ জন কৃতকার্য এবং ১৫ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৫৯.৪৬ শতাংশ। এছাড়া ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও বিদ্যালয়টির এমন ফলাফলকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, উপজেলার অনেক নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানও যেখানে প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, সেখানে গ্রামের একটি বিদ্যালয় থেকে জিপিএ-৫সহ এমন ফলাফল নিঃসন্দেহে প্রশংসনীয়।

 

এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিশ্রমের প্রতিফলন বলেও মনে করছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা আন্তরিকভাবে চেষ্টা করেছে। এবারের ফলাফলে আমরা সন্তুষ্ট। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমরা কাজ করে যাব। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এ বিদ্যালয়ের ফলাফল আরও ভালো হবে।”

স্থানীয় সাধারণ মানুষ মনে করছেন, সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পরিশ্রম অব্যাহত থাকলে জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে কাজিপুরের অন্যতম ভালো ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে।

আরওপড়ুন……. লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!