1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড মাধবপুর পৌরসভায় ১৭শ গাছ লাগাতে ব্যয় ২০ লাখ টাকা, গাছের হদিস নেই যৌথ অভিযানের বিকল্প নেই! চাঁদাবাজি-দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান “লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে” গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮২ Time View
নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে মাদকের আগ্রাসন ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। মাদক কারবারি নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড করা হয়েছে।

গতকাল রোববার পৌর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক সেবনের সময় হাতেনাতে আটক হয় তিনজন। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

সংশ্লিষ্টরা জানান, ইয়াবা, গাঁজাসহ মাদক সেবন, সংরক্ষণ ও শান্তি শৃংখলা ভঙ্গের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রসিকিউটর ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক শামীমা আক্তার।

দন্ডিতরা হলেন- নন্দীগ্রাম পৌর শহর পূর্বপাড়া মহল্লার মৃত সোনাউল্লাহ প্রামাণিকের ছেলে শাহ আলম (৬৫), তার স্ত্রী মিনকা বেগম মিনেকা (৪৫) ও নওগাঁর আত্রাই উপজেলার মারিয়া গ্রামের আলতাফ আলীর ছেলে আলমগীর হোসেন (২৫)। মাদক কারবারি শাহ আলমের ৩ মাস বিনাশ্রম কারাদন্ড, মিনকা বেগমের ১৫ দিন কারাদন্ড এবং আলমগীর হোসেনের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একইসঙ্গে প্রত্যকের ১শ টাকা করে অর্থদন্ড করা হয়েছে।

উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা। সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মাদকের আখড়া। ইতোমধ্যে কয়েকজন মাদক কারবারিকে হাতেনাতে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরওপড়ুন…… মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন-বিক্ষোভ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!