1. salmankoeas@gmail.com : admin :
‘নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ’—সায়হাম গ্রুপের এমডি ইশতিয়াক আহমেদ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

‘নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ’—সায়হাম গ্রুপের এমডি ইশতিয়াক আহমেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৪০ Time View
‘নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ’—সায়হাম গ্রুপের এমডি ইশতিয়াক আহমেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ বলেছেন, নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ। তারাই আগামী দিনের বাংলাদেশকে আরও সমৃদ্ধ, উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশের কোনো বাধাই উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে পাহাড়সম সমস্যাও অতিক্রম করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব।

মঙ্গলবার সকালে নোয়াপাড়া আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ বলেন, তরুণ প্রজন্মের মাধ্যমে একটি সুন্দর দেশ ও সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না; নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ নিয়েও বেড়ে উঠতে হবে। আগামী দিনের নেতৃত্ব এই শিক্ষার্থীদের হাতেই থাকবে। তাই তাদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ করে দেওয়া সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, শিক্ষাজীবনে শিক্ষার্থীদের নানা ধরনের বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। কোনো বাধার কাছে হাল ছেড়ে দিলে চলবে না। মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে যেকোনো সমস্যা ও প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে ইশতিয়াক আহমেদ বলেন, একটি এলাকার উন্নয়নের জন্য শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামাঞ্চলে শিল্পায়নের কারণে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং বেকারত্ব কিছুটা হলেও কমেছে। ভবিষ্যতে আরও শিল্পকারখানা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে স্থানীয় তরুণরা নিজ এলাকায় থেকেই কর্মজীবন গড়ার সুযোগ পাবেন।

তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ সমাজ দৃঢ়ভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে মাদকমুক্ত সমাজ গঠন আরও সহজ হবে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট বিভাগীয় উপপরিচালক সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, শিক্ষক ইস্কান্দার মির্জা, শিফা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, শিক্ষক এ কে এম সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের কৃতিত্বের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।

আরওপড়ুন….. নামজারিতে ভোগান্তি, মাধবপুরে ভূমি মালিকদের দুর্ভোগ চরমে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!