1. salmankoeas@gmail.com : admin :
শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার ১৪ বছর লালন-পালনের পর বিষ খাইয়ে হত্যার চেষ্টা: দত্তক ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার থানায় লিখিত অভিযোগ লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি

শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View
শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা

এম এ কাদের, বিশেষ প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে শত শত গ্রাহকের কাছ থেকে নেওয়া প্রিমিয়াম ও আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন কার্যক্রম চালানোর পর মাধবপুরের শাখা অফিসটি বন্ধ হয়ে গেছে। ফলে অফিসে গিয়ে কাউকে পাওয়া যাচ্ছে না। এমনকি আগে ব্যবহৃত কয়েকটি মোবাইল নম্বরেও যোগাযোগ করা যাচ্ছে না।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, তাঁদের অনেকেই নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করে পলিসির মেয়াদ পূর্ণ করেছেন। কিন্তু মেয়াদ শেষে পাওনা টাকা ও মুনাফা পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিনেও তা পাননি। কেউ কেউ বছরের পর বছর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সুনির্দিষ্ট সমাধান পাননি। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের শত শত মানুষ ভবিষ্যতের সঞ্চয় ও মুনাফার আশায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাধবপুর শাখায় বিভিন্ন মেয়াদি পলিসি খুলেছিলেন। তাঁদের অনেকে নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করে পলিসির মেয়াদও শেষ করেছেন। তবে পাওনা টাকা পাওয়ার সময় এসে শাখা অফিস বন্ধ দেখতে পান তাঁরা।

ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের গ্রাহক আবিদ আলম মহরম বলেন, ‘লাভের আশায় ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্সে পলিসি খুলেছিলাম। নিয়ম অনুযায়ী সব প্রিমিয়াম পরিশোধ করেছি। কিন্তু এখন টাকা পাওয়ার সময় এসে অফিসের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’

পশ্চিম মাধবপুরের গ্রাহক শফিক মিয়াও একই ধরনের অভিযোগ করেন। তাঁর ভাষ্য, নিয়মিত প্রিমিয়াম দেওয়ার পরও পাওনা টাকা ফেরত পাওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাচ্ছেন না।

শিমুলঘরের গ্রাহক শেখ রোকন বলেন, ‘বছরের পর বছর অফিসে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু সঞ্চয় ও মুনাফার টাকা ফেরত পাইনি।’

ভুক্তভোগীদের অভিযোগ, মাধবপুর শাখার কার্যক্রম বন্ধ হওয়ার পর তাঁরা কোথায় এবং কার সঙ্গে যোগাযোগ করলে পাওনা টাকা ফেরত পাওয়া যাবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাচ্ছেন না। আগে যোগাযোগের জন্য ব্যবহৃত কয়েকটি মোবাইল নম্বরও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে তাঁদের অনিশ্চয়তা আরও বেড়েছে।

ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্সের মাধবপুর শাখায় দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন ফরিদ আহমেদ। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে প্রায় ৬-৭ বছর আগে আমি চাকরি ছেড়ে দিয়েছি। ওই সময় অনেক গ্রাহক মুনাফার আশায় ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্সের মাধবপুর শাখায় পলিসি করেছিলেন। তবে তাঁরা তাঁদের জমাকৃত টাকা ও মুনাফা ফেরত পেয়েছেন কি না, তা আমার জানা নেই।’

মাধবপুর শাখার সাবেক অফিস এক্সিকিউটিভ মাসুক মিয়া বলেন, মাধবপুরে বর্তমানে ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্সের কোনো শাখা বা কার্যক্রম নেই। গ্রাহকেরা তাঁদের প্রয়োজনে হবিগঞ্জ শাখায় যোগাযোগ করতে পারেন।

এদিকে গ্রাহকদের অভিযোগ, শাখা অফিস বন্ধ হয়ে যাওয়ার পর তাঁদের সঙ্গে কোম্পানির কোনো পর্যায়ের কর্মকর্তার কার্যকর যোগাযোগ হচ্ছে না। ফলে নিজেদের জমা করা অর্থ ফেরত পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন তাঁরা।

ভুক্তভোগী গ্রাহকেরা তাঁদের জমাকৃত মূল টাকা ও প্রাপ্য মুনাফা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আরওপড়ুন…. বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!