1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক।

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৩ Time View
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক।

মহি উদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।
লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর সাতাউক গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলী(৭২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
প্রয়াত শাহেদ আলীর পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন বার্ধক্যজনিত ভোগে গত মঙ্গলবার দিনগত রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

প্রয়াত শাহেদ আলীর নামাজে জানাজা গ্রামের মাদ্রাসা মাঠে বুধবার বিকেলে ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, এলাকার মুরুব্বি ও স্থানীয় মুসল্লী সহ সহস্রাধিক মুসল্লী অংশ নেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
পূর্বান্হে উপজেলা প্রশাসন এর পক্ষে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান। এদিকে থানা পুলিশ এর একটি পুলিশ পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে।
প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর প্রয়ানে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি শোকবার্তা দিয়েছেন। প্রদত্ত শোকবার্তায় তাঁরা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তা দিয়েছেন লাখাই উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের পক্ষে মুক্তি যোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি এমএ ওয়াহেদ, সাংবাদিক আলী আহমেদ, মহসিন সাদেক, সুমন আহমেদ বিজয়, কামরুল হাসান সুজন, ইয়াকুব হাসান অন্তর, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, উপজেলা যুব ফোরাম এর পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার, আদর্শ সাহিত্য পাঠাগারের পক্ষে সাধারণ সম্পাদক তাফাজ্জল হক, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও পরিবেশ বাদী সংগঠন নোঙর এর হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফজলে রাব্বি, রবিউল ইসলাম রবি, সাংবাদিক পারভেজ হাসান।

আরওপড়ুন….. স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!