1. salmankoeas@gmail.com : admin :
রঘুনন্দন রেঞ্জের বন রক্ষায় সীমানা প্রাচীরের পরামর্শবন সংরক্ষকের - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর বৃক্ষরোপণ কর্মসূচি। রঘুনন্দন রেঞ্জের বন রক্ষায় সীমানা প্রাচীরের পরামর্শবন সংরক্ষকের স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন এজমালি পুকুর গভীর করে বালু উত্তোলনের অভিযোগ, বন্ধে ইউএনওর কাছে আবেদন মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজারসহ সরঞ্জাম লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড

রঘুনন্দন রেঞ্জের বন রক্ষায় সীমানা প্রাচীরের পরামর্শবন সংরক্ষকের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View
রঘুনন্দন রেঞ্জের বন রক্ষায় সীমানা প্রাচীরের পরামর্শবন সংরক্ষকের

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সিলেট অঞ্চলের বন রক্ষায় প্রশাসনিক তৎপরতা বাড়ানো এবং বন অপরাধ কমাতে রঘুনন্দন রেঞ্জের বিভিন্ন বিটের সীমানা প্রাচীর নির্মাণের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকন।

শুক্রবার সিলেট বন বিভাগের সংক্ষিপ্ত সফরে এসে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের জগদীশপুর বন বিটের ১৫০ একর সংরক্ষিত বনভূমি পরিদর্শনকালে তিনি এ পরামর্শ দেন।

পরিদর্শনকালে বন সংরক্ষক বলেন, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনভূমি সংরক্ষণ করা গেলে জবরদখলের প্রবণতা কমবে। পাশাপাশি বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল তৈরি হবে এবং বন আগুন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এসব বন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বনভূমিকে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার উপযোগী করে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি রঘুনন্দন রেঞ্জের শাহপুর, জগদীশপুর ও শালটিলা বিটসহ শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও পুটিজুরী বন বিটের সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানান।

পরিদর্শনের সময় সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন, রঘুনন্দন রেঞ্জের এসিএফ ফয়সাল আলম, জগদীশপুর বন বিটের ফরেস্ট জহিরুল ইসলাম, শাহপুর বন বিটের ফরেস্ট রথীন্দ্র কিশোর রায় ও শালটিলা বন বিটের ফরেস্ট মোহাইমিনুল ইসলাম সানিসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন…… স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!