1. salmankoeas@gmail.com : admin :
দুমকি উপজেলায়, গরু লুঠ মামলার ২ আসামি আটক ।। - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের নন্দীগ্রামে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

Join 4 other subscribers

দুমকি উপজেলায়, গরু লুঠ মামলার ২ আসামি আটক ।।

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ Time View

দুমকি উপজেলায়, গরু লুঠ মামলার ২ আসামি আটক ।।

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মসজিদের ইমামের ৪ গরু লুঠ মামলার প্রধান আসামি সুদ কারবারি কানিজ ফাতেমা ওরফে পপি হাওলাদার (৩৫) ও তার ছেলে তাশমিম হাওলাদারকে (২০) আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে বাউফল থানা পুলিশের সহায়তায় দুমকি থানা পুলিশের একটি টিম বগা বন্দরস্থ বাসা থেকে তাদের আটক করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর বাউফল থানা পুলিশের সহায়তায় আসামীদ্বয়কে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আটককৃত আসামিদ্বয়কে গরু লুঠের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরগরবদি গ্রামের হানিফ গাজীর ছেলে একটি মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু সালেহর বাড়ি থেকে ২টি গাভী গরু বাচ্চাসহ লুঠের ঘটনাটি ঘটে। পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা চিহ্নিত সুদ কারবারি লেডি সন্ত্রাসী পপি হাওলাদার (৩৫) ও তার বাহিনী জোড়পূর্বক বাচ্চাসহ ৪গরু জোড়পূর্বক লুট করে নিয়ে যায়। এব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদি হয়ে ওইদিন সন্ধ্যায় দুমকি থানায় গরু লুঠের মামলা দায়ের করেছেন। (দুমকি থানার মামলা নং ০২।)।। #


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading