1. salmankoeas@gmail.com : admin :
দুমকি উপজেলায়, সরকারি চাল চুরির দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজতে। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব শিমুলঘরের তিন পূজামণ্ডপে সাংবাদিক এম এ কাদেরের অনুদান নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭

দুমকি উপজেলায়, সরকারি চাল চুরির দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজতে।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯৩ Time View

দুমকি উপজেলায়, সরকারি চাল চুরির দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজতে।

দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সরকারি ভিজিএফের চাল চুরি ও কালোবাজারির অভিযোগে দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক, চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
(৫ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে উপজেলা প্রশাসন আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান শুক্কুরে র বাড়ি থেকে ৩৫০ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করে। এ ঘটনায় গত বছরের ১ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে শুক্কুর এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বুধবার ৫ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে পটুয়াখালী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মুজিবর রহমান টোটোন বলেন, সরকারি চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত চেয়ারম্যান আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!