1. salmankoeas@gmail.com : admin :
গাজিপুরের কোনাবাড়ীতে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

গাজিপুরের কোনাবাড়ীতে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭২ Time View

গাজিপুরের কোনাবাড়ীতে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভাr

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা অধ্যুষিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষে মিছিল শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার) বিকালে গাজিপুরের কোনাবাড়ির কুদ্দুস নগর মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকা ও তার আশপাশে কর্মজীবি কাজিপুরের জনগণ এই সভায় অংশ নেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের ।
এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী সুমন মিয়া, প্রকৌশলী সোহাগ, জুলফিকার আলী, হেলাল উদ্দিন খাঁ, আলতাফ হোসেন, লাল মিয়া,এলডব্লিউ রাসেল, রবিউল হাসান কবির,সবুজ মিয়া প্রমূখ।মতবিনিময় সভায় প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তাদের প্রাণের দাবী কাজিপুরের যমুনা দ্বারা বিভক্ত ছয় ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামের একটি উপজেলা গঠন।বৈষম্যের শিকার এই তল্লাটের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে আলাদা উপজেলা গঠনের কোন বিকল্প নেই বলে বক্তাগণ মত প্রকাশ করেন এবং এর বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের শুরুতে ব্যানার ও ফেস্টুন হাতে‘ যমুনা’ উপজেলা চাই’ স্লোগানসহ একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!