1. salmankoeas@gmail.com : admin :
সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে সৈয়দ গালিবের মৃত্যু - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী

সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে সৈয়দ গালিবের মৃত্যু

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২২৪ Time View

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :

সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম সৈয়দ মো. কায়সারের ছোট ছেলে, শিল্পপতি সৈয়দ মো. গালিব (৫৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৫মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সৈয়দ মো. গালিবের চাচা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ মো. গালিব মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মৃত্যুর খবর গ্রামের বাড়ি নোয়াপাড়ায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজা আগামী বৃহস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫, ফজরের পর ঢাকা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। ২য় জানাজা হবে নোয়াপারা বাড়িতে বাদ জহরে এরপর তার মরদেহ নোয়াপারায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!