1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৭৯ Time View

ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিয়জনের কবর রক্ষারসহ  ঐতিহ্যবাহী কানাহার কবরস্থান রক্ষার দাবিতে স্থানীয় ১০ গ্রামের মানুষের অংশগ্রহনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে।

গত (২৬  এপ্রিল) শনিবার সকাল ১০টায় স্থানীয় নিমতলা মোড়ে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে থানা ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক মো.হামিদুল হক,পৌর বিএনপির সহ সভাপতি মন্তজ আলী চৌধুরী,পৌর যুবদলের সদস্য ও সাবেক কমিশনার আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের  সদস্য সচিব ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.হারুন উর রশীদ,ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আাহবায়ক এম্এ কাইয়ুম আনছারী, সাবেক প্যানেল মেয়র নুরজ্জামান জামান, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম,সাবেক কাউন্সিলর মমতাজ পারভেজ,মিল ব্যসবায়ী সাত্তার মন্ডল,শ্রমিক নেতা ফকির আলী, অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের বাপ,দাদাসহ প্রিয়জনেরর কবর গুলো কানাহার পুুকুরের পানির ঢেউয়ে ভেঙ্গে ভেঙ্গে বিলিন হয়ে যাচ্ছে। বর্তমানে কবরস্থানটিতে কবর দেওয়ার জায়গা সংকট দেখা দিয়েছে। তাই অতিদ্রুত কানাহার পুকুরে গাইডওয়াল দিয়ে কানাহার কবরস্থানে থাকা প্রিয়জনের কবর গুলো রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।

উল্লেখ্য: মানববন্ধনে বক্তারা বলেন, ৯ একর ৪০ শতক কানাহার পুকুরের জলমহল ও সেই পুকুরের পাড় ২ একর ৯০ শতক ফুলবাড়ীর কেন্দ্রীয় কবরস্থান। পুকুরের পানির ঢেউয়ে কবরস্থানের প্রায় ১ একর জায়গা পুকুরে গিলে ফেলেছে। সেই জায়গা উদ্ধার ও কবরস্থান রক্ষা ও সংস্কারের দাবিতে এ্ই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading