1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় হঠাৎ করে দেখা গেণ বিপন্ন প্রজাতির পোড়া মুখো হনুমান - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

ডিমলায় হঠাৎ করে দেখা গেণ বিপন্ন প্রজাতির পোড়া মুখো হনুমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৪৯ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ডিমলায় হঠাৎ দেখা গেল বিপন্ন প্রজাতির পোড়া মুখো
হনুমানের।

বৃহস্পতিবার (১ মে) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি হাট সংলগ্ন পূর্ব পাশের গ্রামের গোলাম হোসেনের বাড়ির মেহগনি গাছে হনুমানটিকে দেখা গেছে। অনেকের ধারনা করছেন কাছেই তিস্তা নদী ঘেষা ভারত সীমান্তে বনজঙ্গল। সেখান থেকে হয়তো খাদ্যের সন্ধ্যানে ঢুকে পড়েতে পারে। কেউ আবার ধারনা করছেন টাঙ্গাইলের মধুপুরের আনারোস নিয়ে আসা ট্রাকে এটি চলে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হনুমানটি সকাল থেকেই শুটিবাড়ি বাজারের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর সেটি সাবেক ইউপি সদস্য ছলেমান আলীর বাড়ির পাশের আমগাছে প্রায় এক ঘণ্টা অবস্থান করে। এ সময় উৎসুক এলাকাবাসী ও বাজারের লোকজন হনুমানটিকে দেখার জন্য ভিড় করে। অনেকে এটিকে বানর,কেউ কেউ ভাল্লুক মনে করেন। বাজারের মুদি দোকানি গোলাম রব্বানী জানান, ভিড় করা লোকজন হনুমানটিকে আলু, ভাত, পাউরুটি ও কলা খেতে দেন। তবে শিশু ও কৌতূহলী মানুষের চিৎকারে বিরক্ত হয়ে একপর্যায়ে হনুমানটি বাজারের অন্য প্রান্তে গোলামের বাড়ির দিকে চলে যায়।

ওই একই গ্রামের শাহীন আলম জানান, এলাকায় হঠাৎ করে দক্ষিণ দিকে থেকে হনুমানটির আগমন ঘটে। হনুমানটি খুবই বড় ও দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। এটি খাবারের আশায় বারবার মাটিতে নেমে আসার চেষ্টা করছিল। কিন্তু মানুষের ভিড় দেখে আবার ভয় পেয়ে ঘরের চালে ও গাছের ডালে উঠে আশ্রয় নেয়। স্থানীয় বাসিন্দা হাসেম আলী মনে করেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তিস্তা নদী পার হয়ে খাবারের খোঁজে হনুমানটি তাদের গ্রামে এসেছে। তিনি হনুমানটিকে উদ্ধার করে পুনরায় বনে ছেড়ে দেওয়ার দাবি জানান।

ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক কনক কুমার অধিকারী বলেন, কালোমুখো বা পোড়ামুখী হনুমান বর্তমানে বিপন্ন প্রাণীদের তালিকায় অন্তর্ভুক্ত। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করা বৃক্ষচারী ও শান্ত স্বভাবের প্রাণী। তবে প্রায়শই দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকালয়ে এদের খাবারের সন্ধানে দেখা যায়। উপজেলা বন বিভাগের বিট কর্মকর্তা এম মোরশেদ আলম জানান, দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানটির কোনো ক্ষতি না করতে এবং বিরক্ত না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তিনি ধারণা করছেন, খাবারের খোঁজে ভারত থেকে আসা হনুমানটি বিরক্ত না হলে সম্ভবত আবারও ওদিকেই ফিরে যাবে।

ডিমলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার রায় জানান, কালোমুখো হনুমানের লোকালয়ে আসার খবর তিনি পেয়েছেন এবং এ বিষয়ে খোঁজখবর রাখার জন্য বন কর্মকর্তাকেও অবহিত করেছেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, খাবারের সন্ধানে লোকালয়ে ঘোরাঘুরি করা কালোমুখো হনুমানটির দ্রুত এবং ঘন ঘন স্থান পরিবর্তনের কারণে উদ্ধার করা কঠিন। তবে স্থানীয়দের সহায়তায় এটিকে উদ্ধারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!