1. salmankoeas@gmail.com : admin :
মায়াবী জালে বন্দী জীবন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মায়াবী জালে বন্দী জীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫১০ Time View

✍️সিনিয়র স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন।

👁️‍🗨️..বাস্তবের কঠিন ভিত্তি, নির্মমতার তীক্ষ্ণ ফলা,
স্বার্থপরতার কালো আঁধার, জীবনের পথে বাঁধা।
অদৃশ্য হাতের নিপুণ ছোঁয়া, মৃত্যুর শীতল পরশ,
ছলনার মায়াবী জাল বোনা, রহস্যে ভরা রেশ।
যেখানে জীবনের শেষ ঠিকানা, কঠিন থাবার গ্রাস,
সেথায় পড়ে রয় ধূলিতে, সত্যের মুক্ত নিশ্বাস।
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যত, হৃদয় গভীরে গাঁথা,
প্রকৃত ভালোবাসা চিরদিন, পাই শুধু নীরব কষ্ট ব্যথা।
মূল্যহীন, উপেক্ষিত তারা, কৃত্রিমতার ভিড়ে,
অভিনয়ের রঙমাখা মুখ, সত্যকে দূরে ঠেলে ধীরে।
ছলনাময়ী ভালোবাসার ঐ, মিথ্যে কথার ফুলঝুরি,
আড়ালে লুকানো থাকে শুধু, স্বার্থের কালো ছুরি।
মায়াবী জালে জড়ানো মন, মুক্তির পথ নাহি জানে,
প্রকৃত হৃদয়ের কান্নার ধ্বনি, কেউ শোনে না এখানে।
কঠিন বাস্তবের এই রঙ্গমঞ্চ, বেদনার ছবি আঁকে,
তবুও আশার ক্ষীণ আলো জ্বলে, অন্ধকারের বাঁকে।
হৃদয়ের গভীরে চাপা থাকে, সত্যের অনির্বাণ শিখা,
একদিন হয়তো ভাঙবে এই ঘোর, ঘুচবে সকল দ্বিধা।
প্রকৃত ভালোবাসার জয় হবে, মিথ্যার হবে পরাজয়,
নির্মমতার কঠিন প্রাচীর ভেঙে, আলো আসবে একদিন নিশ্চয়।🌿

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!