1. salmankoeas@gmail.com : admin :
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার, সেরা থানা সদর - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার, সেরা থানা সদর

এনামুল হক আলম জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৫৫ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

আজ (২২ মে) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি মোঃ মুশফেকুর রহমান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।

এছাড়া সিলেট রেঞ্জের সকল থানার মধ্যে শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান। শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর কোর্টের রফিকুল ইসলাম।

আরওপড়ুন ….শিক্ষার পরিমাণগত নয় গুণগতমান বৃদ্ধি করা

এর পাশাপাশি রেঞ্জের সেরা এসআই নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু চন্দ্র দাস।

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটন, ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্তোষজনক পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!