1. salmankoeas@gmail.com : admin :
ডোমারে বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
শিমুলঘরের তিন পূজামণ্ডপে সাংবাদিক এম এ কাদেরের অনুদান নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন

ডোমারে বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৬১ Time View

নীলফামারী প্রতিনিধিঃ
বাল্যবিবাহ রুখবো, আগামীর সম্ভাবনা গড়বো’—প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শিশু অধিকার বিষয়ক সংগঠন ‘অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন -এর জেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জানানো হয় বাল্য বিবাহের কারণে ৬৬ শতাংশ নারী শিক্ষা থেকে বঞ্চিত হয়। প্রতি ২০ মিনিটে সন্তান জন্ম নিতে গিয়ে মারা যায় একজন মা।প্রতি ঘণ্টায় মারা যান একজন নবজাতক। তাই বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

বুধবার (২৮ মে) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের হলরুমে অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় হংসরাজ দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।

নীলফামারী জেলা এসিএমও’র উপ-পরিচালক সাঈদ বিন সিয়ামের সঞ্চালনায় এসময় এসিএমও’র জেলা পরিচালক মাহমুদ হাচান উপস্থিত থেকে বক্তব্য রাখেন । কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী আসমাউল হাসান।

কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে একুশ শতকে এসেও শিক্ষা থেকে বঞ্চিত বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ে। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাঁধা। নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে একজন নবজাতক। বাল্যবিবাহ সংকুচিত করে দেয় কন্যা শিশুর পৃথিবী। সবাই সচেতন হলে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে। দেশে মা ও শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদ, সহকারী আইটি সচিব মোঃ মাহিয়ান, দপ্তর সম্পাদক মোঃ সিয়াম ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী অনিমেষ অধিকারী, স্বেচ্ছাসেবক সমন্বয় সম্পাদক মোঃ তামিম ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শ্রী জীবন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!