1. salmankoeas@gmail.com : admin :
দিনাজপুর র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ফেন্সিডিল ,ইয়াবা সহ ৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুর র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ফেন্সিডিল ,ইয়াবা সহ ৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪১১ Time View

দিনাজপুর প্রতিনিধি

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

শনিবার ৩১ মে দুপুর ১২টা ৪০ মিনিটে দিনাজপুরের বিরল থানাধীন ১১নং পলাশবাড়ী ইউনিয়নের সারাঙ্গাই গ্রামস্থ মোঃ মানিক মিয়া এর বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে দুটি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১৯৯ বোতল ফেন্সিডিল ও ৭ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সারাঙ্গাই গ্রামের মৃত আজহার আলী, ছেলে
মোঃ তাজমুল (৩০), সারাঙ্গাই, গ্রামের দুপুর ২ টা সময় হাড়িপুকুর গ্রামের জনৈক আব্দুল খালেকর পুকুরপাড়ের উত্তর পার্শ্বে খেজুর গাছের নিচে হতে তিনটি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২৩৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী হাড়িপুকুর ধুলাতৌড়,গ্রামের আব্দুল খালেক ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩০),দক্ষিণ জগতপুর বটতলা গ্রামের মেহেরুল ইসলামের ছেলে মোঃ আকিবুর (৩২), তাদেরকে গ্রেফতার করেন। দিনাজপুর বাসী বলেন,র‌্যাব – ১৩ সদস্যরা নিজের জীবন বাজি রেখে রাত, দিন পরিশ্রম করে
মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে অভিযান পরিচালনা করে আসছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!