1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে চোরাই গরু ও পিকআপ ভ্যানসহ কিশোর আটক চোরচক্রের আরও সদস্য পলাতক - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মাধবপুরে চোরাই গরু ও পিকআপ ভ্যানসহ কিশোর আটক চোরচক্রের আরও সদস্য পলাতক

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩০৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে ছয়টি চোরাই গরু ও একটি নাম্বারবিহীন পিকআপ ভ্যানসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) ভোররাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের সহায়তায় মাধবপুর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

আটককৃত কিশোরের নাম মো. সালমান মিয়া (১৬)। সে সিলেট জেলার জালালাবাদ উপজেলার পাইকরিয়াজ, শিবের বাজার এলাকার মনির মিয়ার পুত্র। তাকে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।

এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার আলতাফ মিয়ার পুত্র মো. সুজন মিয়া (৩৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকার মো. নাছির ও মো. জুবেদসহ আরও কয়েকজন পালিয়ে যায়।

এর আগে রাত আনুমানিক ৩টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রহমত আলীর পুত্র মো. রফিক মিয়া (৫৭)-এর গোয়ালঘর থেকে সংঘবদ্ধ গরু চোর চক্র ছয়টি গরু চুরি করে পিকআপ ভ্যানে করে পালানোর চেষ্টা করে।

আরওপড়ুন ….মাধবপুরে কোরবানি ও চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের সহায়তায় চোরচক্রের এক সদস্যসহ ছয়টি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে মাধবপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!