1. salmankoeas@gmail.com : admin :
আওয়ামী লীগের সমাবেশ ঘিরে মধুখালীতে নিরাপত্তা জোরদার - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

আওয়ামী লীগের সমাবেশ ঘিরে মধুখালীতে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

আওয়ামী লীগের আগামীকাল ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘লকডাউন সমাবেশ’কে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে মধুখালী থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে মধুখালী রেলগেটসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন তল্লাশি চালানো হয়। পুলিশ যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ প্রতিটি যানবাহন তল্লাশি করে দেখছে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু বহন করা হচ্ছে কি না।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, “আগামীকাল ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে আমরা মহাসড়কে কড়া নজরদারি রাখছি। সাধারণ জনগণের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রতিটি যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাতে কেউ কোনো আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে।”

তিনি বলেন, < আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।”

জানা গেছে, আগামীকাল ঢাকায় আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন সমাবেশে’ অংশ নিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা রাজধানীতে যাচ্ছেন। এ প্রেক্ষিতে প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!