1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে জু'য়ার আসর থেকে আট'ক দুই - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

কাজিপুরে জু’য়ার আসর থেকে আট’ক দুই

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৩৯ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে জুয়ার আসর থেকে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার গান্ধাইল গ্রামের মৃত হাবিব উল্লার পুত্র সহিদ সরোয়ার (৫৩) ও একই গ্রামের মৃত শমসের আলী শেখ এর পুত্র জয়নাল আবেদীন (৫৬)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত এগারটায় গান্ধাইল গ্রামের একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় দোকান মালিক জয়নাল আবেদীন দোকান ঘর থেকে সহিদ সরোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাৎক্ষণিক স্বীকারোক্তি অনুযায়ী বংগীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ০৪ ধারায় দোকানকে জুয়ার স্থান হিসেবে ব্যবহার করতে দেওয়ায় জয়নাল আবেদীনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর শহিদ সরোয়ারকে জুয়া খেলা পরিচালনায় সহায়তা করায় একই আইনের ০৩ ধারায় ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে নগদ ২২০ টাকা, ৪৬টি তাস, জুয়া খেলাতে ব্যবহৃত ২টি খাতা, ২টি কলম, ২টি গ্যাস লাইটার এবং ২টি মোটরসাইকেল জব্ধ করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তাকে সহযোগিতা করেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো: এনায়েতুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ও উপজেলা আনসার বাহিনীর ২০ সদস্যের একটি টিম।

আরওপড়ুন…… অবৈধ কর্মকাণ্ডে জড়ালে ছাড় নয়: নেতাকর্মীদের সতর্ক করলেন. এমপি ফয়সল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!