1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের

কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৭৫ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মাদকসেবীকে চারমাসের বিনাশ্রম কারাদন্ড ও একইসাথে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন উপজেলার বেরিপোটল চরপাড়া গ্রামের মৃত জালাল শেখ এর পুত্র হবিবর রহমান(৫৪) এবং আব্দুল মন্ডলের পুত্র তুতা মিয়া(৫৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার(২৯ এপ্রিল) সন্ধ্যায় কাজিপুর পৌরসভার বেরিপোটল চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।এসময় নিজবাড়িতে বসে গাঁজা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করেন অভিযানে অংশে নেয়া ডিএনসি টিমের সদস্যগণ।এসময় ওই দুইজনের নিকট থেকে যথাক্রমে ৫০ গ্রাম ও ৪৫ গ্রাম মোট ৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)গ ধারায় সাজা প্রদান করে আদালত।

এদিকে মাদক সেবনের দায়ে উভয়কেই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আসামী হবিবরের প্রতিবেশীরা জানান, মাদকসেবন ও বিক্রির কারণে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরাও বিপদগ্রস্ত হচ্ছে। তারা আরও জানান , এর আগেও মাদক বিক্রির কারণে হবিবর জেলে গিয়েছেন এবং জেল থেকে এসে আবারও মাদক সেবন ও বিক্রির কাজে জড়িয়ে পড়েন।

আরওপড়ুন……. ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!