1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৪৭ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে সাড়ে ৩৮ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০এপ্রিল) সকালে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। এ সময় তিনি বলেন, “বর্তমান সরকার বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষায় ক্ষমতা নেবার দুইমাসের মধ্যেই এই কার্যক্রম গ্রহণ করেছে। টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানাচ্ছি।”

কাজিপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজসহ মেডিকেল অফিসার ও স্বাস্থ্যসহকারিগণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্য়ালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউনিসেফ এর সহযোগিতায় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্য দিবসে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ২৮৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে হাম-রোবেলার টিকা দেওয়া হবে।

আরওপড়ুন….. লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!