1. salmankoeas@gmail.com : admin :
"জনগণের রক্তে লেখা ইতিহাস মুছে ফেলা যাবে না”— মাধবপুরে জনসভায় সৈয়দ মোহাম্মদ ফয়সল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

“জনগণের রক্তে লেখা ইতিহাস মুছে ফেলা যাবে না”— মাধবপুরে জনসভায় সৈয়দ মোহাম্মদ ফয়সল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৪৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, “জনগণের রক্তে লেখা গণতন্ত্রের ইতিহাস মুছে ফেলা যাবে না।”
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশে চলছে দমন-নিপীড়ন, অন্যায় গ্রেপ্তার ও মামলার রাজনীতি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!