1. salmankoeas@gmail.com : admin :
জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে এমপি সৈয়দ ফয়সল। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে এমপি সৈয়দ ফয়সল।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২১ Time View

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ-৪( মাধবপুর চুনারুঘাট)আসনের সংসদ সদস্য এস এম ফসল বলেছেন-বর্তমান বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি, উপবৃত্তি, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর পাঠদান চালু করা হয়েছে। একটি জাতিকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠতে হবে। একটি দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের শিক্ষিত জনগোষ্ঠীর ওপর।

শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, মানবিকতা, সততা ও শৃঙ্খলার শিক্ষাও শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের শিক্ষায় গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আজ যারা বৃত্তি ও সম্মাননা পাচ্ছে তারা ভবিষ্যতে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তাদের মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে আরও সম্মানের আসনে অধিষ্ঠিত হবে— ইনশাআল্লাহ। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসেশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল হক মির্জার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাকারিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম, সাবেক উপজেলার চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর বিএনপির সভাপতি গোলাপ গান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সরকারি শিক্ষা কর্মকর্তা মোঃ কবির উদ্দিন, বাংলাদেশ কিন্ডারগার্টেনেশন এর তথ্য ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান সুজন, মাধবপুর উপজেলা শাখার সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!