1. salmankoeas@gmail.com : admin :
তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে কাল দেশে ফিরছেন তারেমান: উৎসবের নগরী এখন ঢাকা। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে কাল দেশে ফিরছেন তারেমান: উৎসবের নগরী এখন ঢাকা।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ Time View

স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন

দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান। অবশেষে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আগামিকাল ২৫শে ডিসেম্বর পরম আকাঙ্ক্ষিত স্বদেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। ইতোমধ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে উড্ডয়ন করবেন। এদিকে তার আগমনকে ঘিরে পুরো বাংলাদেশ এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ঢাকার বিমানবন্দর ও ৩০০ ফিট এলাকায় জনসমুদ্রে রূপ নিয়েছে নেতাকর্মীদের ঢল।
১৭ বছরের এক দীর্ঘ প্রবাস জীবনের শেষ মুহূর্তগুলো কাটছে এখানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এখন স্বদেশের পথে। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, হিথ্রো বিমানবন্দরে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছেন আগামীর এই রাষ্ট্রনায়ক। দীর্ঘ প্রতিক্ষার পর এই প্রত্যাবর্তনে তার চোখে-মুখে স্বদেশের মাটিতে ফেরার এক অন্যরকম আবেগ।
নেতার আগমনী বার্তায় দেশের সীমানায় এখন বাঁধভাঙ্গা জোয়ার। কাল ২৫শে ডিসেম্বর বাংলাদেশের মাটি ছুঁবেন তারেক রহমান। তাকে বরণ করে নিতে সারাদেশ থেকে রাজধানী অভিমুখে লাখো মানুষের স্রোত। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ এখন স্লোগানে মুখরিত।
শুধু বিমানবন্দর নয়, রাজধানীর ৩০০ ফিট এলাকায় স্থাপন করা হয়েছে সুবিশাল সংবর্ধনা মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের স্লোগান, রঙিন ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে রাজপথ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গোটা এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিলের মাধ্যমে তারা জানান দিচ্ছেন- প্রিয় নেতাকে বরণ করে নিতে তারা পুরোপুরি প্রস্তুত।
দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। আগামীকাল দুপুরের দিকে ঢাকার মাটিতে পা রাখবেন তিনি। আর সেই মুহূর্তটির জন্য প্রহর গুনছে পুরো বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!