1. salmankoeas@gmail.com : admin :
দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯৫১ Time View

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর থেকে তৌহিদী জনতা আজ দুপুর ৩টার দিকে জীবন মহলে অসামাজিক কর্মকান্ড বন্ধ এবং ভন্ড পীর জীবন চৌধুরীর গ্রেফতারের দাবীতে একটি মিছিল নিয়ে গেলে জীবন চৌধুরীর লোকজন লাঠিসোঠা, বড় ইট এবং পাথরের টুকরো দিয়ে এবং দুর্বত্তরা ইসলাম প্রিয় তৌহিদী জনতার উপর কোন ঘোষণা ছাড়াই ইট-পাটকেল নিক্ষেপ করে।

এদিকে ইসলাম প্রিয় তৌহিদী জনতার মুসল্লীরা এক পর্যায়ে তারাও ইট-পাটকেল মারতে থাকে। দিনাজপুর-বিরল রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে তৌহিদী জনতা নারায়ে তাকবীর ঘোষণা দিয়ে জীবন মহলে প্রবেশ করলে জীবন চৌধুরীর লোকজনেরা পালিয়ে যেতে বাধ্য হয়। প্রায় পৌনে ১ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি আরো উত্তোপ্ত হয়।

তৌহিদী জনতা পুলিশি বাধা উপেক্ষা করে জীবন মহলে ভাংচুর চালায় এবং অগ্নি সংযোগ করে।পরে বাংলাদেশ সেনা বাহিনী আসলে পরিস্থিতি কিছুটা সিথিল হয়। কিন্তু তৌহিদী জীবন মহল থেকে বের হয়ে রাজপথে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তৌহিদী জনতাকে রাজপ

থ থেকে সরাতে পারেনি প্রশাসন। এদিকে দুপুর ২টার পরপরই জীবন মহলের আশপাশের দোকান-পাট ব্যবস্থা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। জীবন মহলে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তৌহিদী জনতা জানিয়েছে জীবন মহল স্থায়ী ভাবে বন্ধ না হলে এবং অসামাজিক কর্মকান্ডের খলনায়ক জীবন চৌধুরীকে গ্রেফতার না করলে রাজপথেই থাকবে তৌহিদী জনতা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা এনসিপির নেত্রী জানান, জীবন চৌধুরী তাদের ৫ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন যেন জীবন মহল বন্ধ না হয়। তৌহিদী জনতা এবং এনসিপি নেত্রী বলেন, আমাদের ওজনে টাকা দিলেও পিছপা হবো না। এক দফা জীবন মহল বন্ধ এবং জীবন চৌধুরীকে গ্রেফতারের দাবী জানান তারা।

আরওপড়ুন….জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দদের সাক্ষাৎ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!