1. salmankoeas@gmail.com : admin :
দুমকির লেবুখালিতে, কলেজ ছাত্রী প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে অনশন।। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

দুমকির লেবুখালিতে, কলেজ ছাত্রী প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে অনশন।।

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪২১ Time View

দুমকির লেবুখালিতে, কলেজ ছাত্রী প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে অনশন।।

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশন করতে দেখা যায়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন চাঁদনী নামের প্রেমিকা।

এর আগে রবিবার বার সকাল ৯টা থেকে উপজেলার লেবুখালী গ্রামের প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা চাদনী।

অনশনরত প্রেমিকা চাঁদনী এ প্রতিনিধি কে জানায়। চার বছর আগে স্থানীয় ইউনিভার্সিটি স্কয়রে সাজনের সঙ্গে দেখা, পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। নিয়মিত দেখা সাক্ষাত

চলে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বছরের পর বছর বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন টালবাহা করে আসছে গত ৫ মাস যাবৎ সাজিন সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে। আজকের শুনতে পাই সাজিন অন্য মেয়েকে বিবাহ করতে বাড়ি এসেছে। আমি এ বাড়িতে আসার পর সাজিন আমাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে যায়। আমি সাজিনের ঘরের সামনে গেলে সাজনের মা, ফুফু ও বোন তিন জনে আমাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক কিছু সাংবাদিক এসে উপস্থিত হলে তাদের মাধ্যমে মোবাইল ফিরে পাই। আমার মা থানায় অভিযোগ করেছেন। চাঁদনী আরও বলেন এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগ করতেছে। আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি

অভিযুক্ত হাসান মাহমুদ সাজন মোবাইল ফোনে বলেন চাঁদনী আমার ছোট বোনের বান্ধবী তাই প্রায়ই বোনের সাথে বাড়িতে আসতেন। শারীরিক সম্পর্কের বিষয় তিনি অস্বীকার করে বলেন এটা মিথ্যা ও ষড়যন্ত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে ইতিপূর্বে পারিবারিক পর্যায়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।

দুমকি থানার অফিসার ইন চার্জ মো, জাকির হোসেন বলেন, মেয়ের মা থানায় অভিয়োগ দায়ের করেছেন। এস আই শাহিদ কে ঘটনাস্থালে পাঠিয়েছি।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!