1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে অবৈভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

দেওয়ানগঞ্জে অবৈভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ Time View

মো. সাগর আলী দেওয়ানগঞ্জ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি)দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের হাজারিপাড়া ব্রিজ এলাকায় যমুনা নদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. মাহামুদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা চিকাজানি ইউনিয়নের মো. বাইজিদ মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চিকাজানি ইউনিয়নের বাইজিদ ও তার দল যমুনা নদের বিভিন্ন স্থান হতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা প্রশাসনের একটি দল। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা অবৈভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. মাহামুদুল ইসলাম বলেন, যমুনা ও ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছিলো একটি চক্র। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত থাকায় ১জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান আছে। আমাদের এ অভিযান সব সময় অব্যাহত রাখা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!