1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো.সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি ‎ ‎
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৬৩ Time View

জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবদল ।

 

দুপুরে পুরাতন সংসদ ভবনের সামনে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎উপজেলা যুবদলের আহ্বায়ক মো.মঞ্জু হোসেন মঞ্জু এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সফল সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। ‎ ‎

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা,ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান (শোভন)। উদ্বোধক ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রশিদ সাদা। ‎ ‎ ‎বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, জেলা পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক,এম .বি.এ.(অর্থনীতি)এল.এল.বি.মো.আতিকুর রহমান সাজু,

 

পৌর যুবদলের আহ্বায়ক,মো.দেওয়ান আলতাফ, ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,মো.মাসুদ হাবীব পলিন,সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সঞ্চালনায় ছিলেন, আলাউদ্দিন আল মামুন,১নং যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল ও মো.ফারুক আহমেদ ১নং আহ্বায়ক পৌর যুবদল।দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

আরওপড়ুন …..বেঙ্গাডোবায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়ল তিন পরিবারের সবকিছু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!