1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সোনামুখী ইউনিয়ন পরিষদে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কাজিপুরে সোনামুখীতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত, মশক নিধনে প্রশাসনের অভিযান ডোমারে প্রাইভেট পড়ে ফেরার পথে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত ​ ভুয়া পদবি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে কথিত ক্যানসার গবেষককে ৫০ হাজার টাকা জরিমানা অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক

নন্দীগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮২ Time View

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি কামনায় বগুড়ার নন্দীগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন খতম, মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণসহ দিনভর উপজেলাজুড়ে দোয়া আয়োজন করে বিএনপি।

রোববার (৩০ নভেম্বর) বাদ যোহর নন্দীগ্রাম দক্ষিণপাড়া দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক, মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা আল আমিন হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু।

দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় পৌর যুবদল আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কোরবান আলী, সদর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ রানা মজিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাশেম আলী, পৌর কৃষকদল সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী উপস্থিত ছিলেন।

 

 

মোঃ তানসেন আলী মন্টু
নন্দীগ্রাম, বগুড়া।
৩০ /১১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!