1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে নিপুন রায় চৌধুরী : শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করেছিল - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

নন্দীগ্রামে নিপুন রায় চৌধুরী : শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করেছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩২৪ Time View

বগুড়া : জেলা প্রতিনিধি
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী বলেছেন, ১৭ বছর হিন্দু সম্প্রদায়ের ভোট দখল করেছিল ফ্যাসিবাদ শেখ হাসিনা। যখন ভোটের প্রয়োজন শেষ, তখন হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল এবং দেশছাড়া করেছে। এখন ফ্যাসিবাদের দিন শেষ, আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ। সাম্যের ও সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খৃষ্টান সকলে একসঙ্গে ভোট কেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মান হবে।
গতকাল সোমবার বিকেলে বগুড়ার নন্দীগ্রামে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। পৌর শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন।
প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। তিনি বর্তমান পরিস্থিতিতে নারীদের নিরাপত্তাহীনতা, সামাজিক বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, নারী ও শিশুর অধিকার রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও আমরা কাজ করে যাব।
সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেন বলেন, আজকের সমাবেশে নারী ভোটার ও জনগণের জনসমুদ্র প্রমাণ করে বগুড়ার মাটিতে ধানের শীষের বিজয় নিশ্চিত। বিএনপি সরকার গঠন করলে, দেশ হবে জনগণের।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির জয়নাল আবেদীন চান, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাইন, জেলা মহিলাদল সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!