1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২০ Time View
নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: তানসেন আলী মন্টু

রুপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” – এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সারাদেশের সাথে তাল মিলিয়ে ১৬ আগস্ট রবিবার নন্দীগ্রাম উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় এক আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে নন্দীগ্রাম স্টাফ কোয়াটার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে শেষ হয়।

​এরপর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাসের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা শুশান্ত কুমার ঘোষ প্রমুখ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং প্রায় শতাধিক মৎস্য চাষী উপস্থিত ছিলেন।

​সভায় মৎস্য চাষের উন্নয়ন ও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে বক্তারা বক্তব্য প্রদান করেন। তারা মৎস্য চাষীদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শের আশ্বাস প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলার সেরা তিনজন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।

​জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপনের মাধ্যমে নন্দীগ্রামে মৎস্য চাষের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্য সম্পদের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

​মৎস্য চাষের উন্নয়ন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার মৎস্য চাষীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করে আসছে। জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের মাধ্যমে এই সহায়তা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

আরওপড়ুন…… নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!