1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে র‌্যাবের ক্রস ফায়ারে নিহত যুবদল নেতার গোলাম রাব্বানীর পরিবারকে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

নীলফামারীতে র‌্যাবের ক্রস ফায়ারে নিহত যুবদল নেতার গোলাম রাব্বানীর পরিবারকে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৫৯ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে র‌্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে ঈদের উপহার সামগ্রী পাঠিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৬ মার্চ) দুপুরে নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাব ইউনিয়নের র‌্যাবের ক্রস ফায়ারে নিহত যুবদল নেতা গোলাম রব্বানীর বাড়িতে গিয়ে তার পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে জেলা যুবদল ও বিএনপি’র নেতারা।

২০১৪ সালে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে র‌্যাব গোলাম রব্বানীকে তুলে নিয়ে ক্রস ফায়ারে হত্যা করে।

জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ্য থেকে অর্থ সহায়তা ও উপহার এবং ঈদ কার্ড দেয়া হয় গোলাম রব্বানীর স্ত্রী শাহনাজ পারভিন ও মেয়ে রওশন জাহান রিতার হাতে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, মীর সেলিম ফারুক ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলার সদস্য সচিব রাশেদ উদ দৌলা প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!