1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ীতে ব্যারিস্টার কামরুজ্জামান কে সম্বর্ধনা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’

ফুলবাড়ীতে ব্যারিস্টার কামরুজ্জামান কে সম্বর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭২ Time View

ফুলবাড়ীতে ব্যারিস্টার কামরুজ্জামান কে সম্বর্ধনা

দিনাজপুর প্রতিনিধি

যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী,লন্ডন প্রবাসী ও ফুলবাড়ীর কৃতি সন্তান ব্যারিস্টার কামরুজ্জামান এর আগমন উপলক্ষে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়।

২৮ডিসেম্বর(শনিবার)বিকেল ৩টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওলানা নবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শিল্পপতি এ.জেড.এম রেজওয়ানুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড.মোফাজ্জল হোসেন দুলাল।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যথাক্রমে জেলা বিএনপি’র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু ও মোকাররম হোসেন,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না,ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা শিল্পপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
এছাড়াও ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন,উপজেলা ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!