1. salmankoeas@gmail.com : admin :
বিএনপির সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ: প্রধানমন্ত্রী - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা দাঁতের চিকিৎসায় ‘দুর্বোধ্য ডিগ্রি’, মাধবপুরে হাতুড়ে ডাক্তারদের রমরমা ব্যবসার অভিযোগ ‘নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ’—সায়হাম গ্রুপের এমডি ইশতিয়াক আহমেদ শিশু আবু সুফিয়ানের ক্যান্সার চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কা, পাশে দাঁড়ানোর আকুতি নামজারিতে ভোগান্তি, মাধবপুরে ভূমি মালিকদের দুর্ভোগ চরমে লাখাইয়ে ভ্রম্যমান আদালতে এক মাদক কারবারি কে এক বছরের সশ্রম কারাদন্ড

বিএনপির সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৩৭ Time View

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই নিজ নিজ যোগ্যতা অনুযায়ী দেশ গঠনের কাজে থাকতে হবে। তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে আমরা যদি শ্রমিকের হাতে রূপান্তরিত করি, তাহলে আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবো। দেশের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব হবে। যে দেশটি নিয়ে আমরা গৌরব করতে পারি, এই রকম একটি দেশ ইনশাআল্লাহ আমরা গঠন করতে সক্ষম হবো।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আল্লাহ আমাদের দেশের মানুষ ও দেশ গঠনের দায়িত্ব দিয়েছেন। আমি ১২ তারিখ নির্বাচনের আগে যখন এখানে এক নির্বাচনী জনসভায় এসেছিলাম, তখন আমি বলেছিলাম সরকার গঠন করতে সক্ষম হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করবো। সেই সুযোগ আমাদের কাছে এসেছে।

তিনি বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজেই সেই জনগণের সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সঙ্গে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সঙ্গে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে ধীরে বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাগ্যের উন্নয়ন করতে সক্ষম হবে।

আরওপড়ুন…… স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ কর্তৃক মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!