1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৬৫ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ ২০২৬) পরিচালিত অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ছেনু মিয়ার ছেলে মো. ইমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) মাধবপুর উপজেলার আফজালপুর গ্রামের খেলু মিয়ার ছেলে মো. খলিল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পৃথক দুইটি মামলায় দুইজনের কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টর দুটি মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখা হয়েছে। এ সময় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরওপড়ুন…..হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!