1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে নিজেই লাশ হলেন সাবিনা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে নিজেই লাশ হলেন সাবিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হয়ে সাবিনা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারী) দুপুর আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বাসিন্দা জাহেদ মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের নিকটাত্মীয় আমিজ আলীর স্ত্রী বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। ওই মৃত্যুসংবাদ পেয়ে শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মরদেহ দেখতে যান সাবিনা আক্তার। মৃত ব্যক্তির বাড়ির নিকটে পৌঁছানোর আগমুহূর্তে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি আনছব আলীর ছেলে বরকত আলীর সঙ্গে সাবিনা আক্তারের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। বিয়ের মাত্র কয়েকদিন আগে এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!