1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

মাধবপুরে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

অনলাইন নিউজ:
হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী শিক্ষার্থী সমাবেশ। রবিবার (১৬ নভেম্বর) সকালে কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্ল্যাহ। তিনি বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। তবে সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহন মিয়া, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান, স্থানীয় বিএনপি নেতা আব্দুল আলীম মীর বাদল, অভিভাবক সদস্য ছায়েদুর রহমান, সাবেক সদস্য ফরিদুর রহমান এবং শিক্ষক ইমরুল হাসান শিবলী।
বক্তারা শিক্ষার্থীদের মাদকের কুফল, পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করেন এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান। তারা বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত প্রচেষ্টায়ই মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক হামিদুর রহমান।
অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থী মাদকবিরোধী শপথ পাঠ করে ভবিষ্যতে মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!