1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৮৮ Time View

নিজেস্ব প্রতিবেদক :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মাধবপুর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুল ইসলাম। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান।

 

আলোচনায় অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আল রনি, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সিরাজুল ইসলাম তানজিল প্রমুখ।

 

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য মোত্তাকিন চৌধুরী, আহম্মদ আলী ও পরিমল দাসকে সম্মাননা প্রদান করা হয়।

আরওপড়ুন…অসহায় বাচ্চার চিকিৎসা জন্য মানবতার হাত বাড়িয়েছেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!