1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯২ Time View
ক্রাইমসিন সংবাদ  :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. ওয়াহেদ অলক।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার পর মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মুরশেদ খানের নেতৃত্বে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. ওয়াহেদ অলককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ওয়াহেদ অলক দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মুরশেদ খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে ধৃত আসামির সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!