1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মাধবপুরে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর অভিযানে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাধবপুর থানার পুলিশের একটি টিম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল পাঠানকে গ্রেফতার করেন।

 

সে ওই ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুস সালামের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহানুর ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে ধৃত আসামির সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!