1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে ২০ ঘণ্টা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে ২০ ঘণ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৩০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচটি ওয়াগন ও একটি গার্ডরুম উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টার দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের মনতলা ও শাহাপুর স্টেশনের মধ্যবর্তী রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার পর উত্তর পাশে লাইনচ্যুত হয়। এতে পাঁচটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। প্রতিটি ওয়াগনে প্রায় ৩৯ হাজার লিটার জ্বালানি তেল ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে স্থানীয় লোকজন ড্রাম ও বালতি নিয়ে ঘটনাস্থলে ভিড় করেন। এতে সেখানে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়।

মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার এস এম আতাউর রহমান খাদেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, তেল উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির একাধিক টহল দল ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছে এবং বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করেছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত সংস্কার শেষে বৃহস্পতিবার বিকেলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরওপড়ুন….. লাখাইয়ে পুলিশ আতঙ্কে বকুল মিয়ার মৃত্যু: এলাকায় উত্তেজনা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!