1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে দেশীয় পাখি আটকে বিক্রি: মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা, পাখি অবমুক্ত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

মাধবপুরে দেশীয় পাখি আটকে বিক্রি: মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা, পাখি অবমুক্ত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৮৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা স্টেশন বাজার এলাকায় অবৈধভাবে দেশীয় পাখি আটক ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী মো. মালু মিয়া (পিতা: মৃত সোনাই মিয়া, সাং: মেরাশানী, মাধবপুর) কে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় তার কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় প্রজাতির পাখি—তিলা ঘুঘু, শালিক, বুলবুলি ও ডাহুক—সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

অভিযানে সহযোগিতা করেন মনতলা পুলিশ ফাঁড়ির একটি দল এবং বন বিভাগ, জগদীশপুর রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা।

আরওপড়ুন …মাধবপুরের শাহজীবাজারে মাদকসেবনের দায়ে পাঁচজনকে জেল-জরিমানা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশীয় পাখি মারা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!