1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

মাধবপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ Time View

অনলাইন সংবাদ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ছাতিয়াইন এলাকার গোয়াইল্লা দিঘির পাড়ের বাঁশঝাড়ে একটি বাঁশের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। নিহত আল-আমিন ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মোবাইল ফোন কেনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হলে আল-আমিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তিন দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার উদ্বেগ ও শঙ্কায় দিন পার করছিল। রোববার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ- ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও, সব দিক বিবেচনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!