1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন আধুনিক প্রযুক্তির ব্যবহারে খামারিদের মধ্যে নতুন আশার সঞ্চার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

মাধবপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন আধুনিক প্রযুক্তির ব্যবহারে খামারিদের মধ্যে নতুন আশার সঞ্চার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৬১ Time View

অনলাইন সংবাদ :
“দৈনিক আমিষ, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদ্বোধন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

আয়োজনে সহযোগিতা করে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। খামারি, পোল্ট্রি ব্যবসায়ী, উদ্যোক্তা ও সেবাগ্রহীতাদের অংশগ্রহণে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাসেম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার।

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, দুধ পরীক্ষা, আধুনিক প্রযুক্তির উপস্থাপন, প্যারেড, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এ বছর মোট ৩০টি স্টল প্রদর্শনীতে অংশ নেয়। ডেইরি, হৃষ্টপুষ্ট গরু, ছাগল–ভেড়া, পোল্ট্রি ও প্রযুক্তি ক্যাটাগরিতে ১৫টি পুরস্কার এবং ১টি বিশেষ পুরস্কারসহ মোট ১৬টি পুরস্কার প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সজিব সরকার, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, পিআইও নুর মামুন, এসআই শাহানুর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন সজিব সরকার, ইসমাঈল তালুকদার, ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, কায়েস আহমেদ সালমান প্রমুখ।

সাংবাদিক কায়েস আহমেদ সালমান বলেন, “সাংবাদিকের কাজ বক্তব্য দেওয়া নয়, সাংবাদিকের কাজ হলো বক্তব্য নেওয়া।” পরে তিনি মঞ্চ থেকে নেমে খামারিদের মতামত গ্রহণ করেন।

বক্তব্য দিতে গিয়ে খামারি মুক্তাকিন চৌধুরী বলেন, “খাদ্যের দাম বর্তমানে অনেক বেশি। যদি কিছুটা কমানো যেত, তাহলে খামারিদের জন্য আরও ভালো হতো।”

সপ্তাহব্যাপী কর্মসূচি

২৬ নভেম্বর (১ম দিন): র‌্যালি, উদ্বোধন, আলোচনা সভা, প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ।
২৭ নভেম্বর (২য় দিন): গবাদিপশু ও হাঁস–মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প এবং কৃমিনাশক বিতরণ।
২৮ নভেম্বর (৩য় দিন): প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ প্রচার–প্রচারণা।
২৯ নভেম্বর (৪র্থ দিন): কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প।
৩০ নভেম্বর (৫ম দিন): স্কুল/কলেজ/মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা।
১ ডিসেম্বর (৬ষ্ঠ দিন): তরুণ/নারী উদ্যোক্তা ও অংশীজনদের মতবিনিময় সভা।
২ ডিসেম্বর (৭ম দিন): জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর সমাপনী অনুষ্ঠান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!